শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার মরক্কোর বন্দরনগরী তাংজিয়ারে হাজারো মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিপুল জনতা ফিলিস্তিনি ও মরক্কোর পতাকা হাতে মিছিল করছে।

এদিকে ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশিত হয়। এতে দেখা যায়, বিক্ষোভকারীরা গাজার গণহত্যার নিন্দা জানিয়ে স্লোগান দিচ্ছে এবং ইসরায়েলের অবরোধ ভাঙতে চাওয়া ‘গ্লোবাল সামুদ ফ্লোটিলা’র প্রতি সমর্থন প্রকাশ করছে।

এই বিক্ষোভটি মরক্কোতে চলমান ফিলিস্তিনপন্থী গণআন্দোলনেরই সর্বশেষ বহিঃপ্রকাশ, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলছে।

এদিকে, গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে উত্তাল ইসরায়েলের রাজধানী তেল আবিব ও জেরুজালেম। শনিবার (২০ সেপ্টেম্বর) ব্যানার ফেস্টুন নিয়ে সাপ্তাহিক র‍্যালিতে যোগ দেয় বিক্ষোভকারীরা। এদিন রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে হোস্টেজ স্কয়ারে জড়ো হন তারা। ট্রাম্পকে জিম্মি মুক্তি চুক্তির জন্য চাপ দেয়ার আহ্বান জানায় আন্দোলনকারীরা। পোস্টার-ব্যানার-স্লোগানে বন্দি মুক্তির দাবি জানান তারা। সূত্র: আল জাজিরা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ