শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ইউক্রেনের বাফার জোনে বাংলাদেশি ও সৌদি সেনা মোতায়েনের পরিকল্পনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়িত হলে একটি বাফার জোন গঠনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ওয়াশিংটন ওই বাফার জোনের নেতৃত্বে থাকলেও সেখানে ন্যাটোবহির্ভূত দেশ থেকে সেনা পাঠানো হতে পারে। 

এর মধ্যে সৌদি আরব ও বাংলাদেশের নাম উল্লেখ করেছে মার্কিন সংবাদমাধ্যমটি।

যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট চারজন মার্কিন কর্মকর্তার বরাতে শুক্রবার এনবিসি এ খবর প্রকাশ করেছে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই বাফার জোন ইউক্রেনকে রাশিয়ার ভবিষ্যৎ হামলা থেকে সুরক্ষা দেবে। অতিরিক্ত নিরাপত্তার জন্য সেখানে বিদেশি সেনাদের মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তবে যুক্তরাষ্ট্র নিজে ইউক্রেনে সেনা পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। প্রকাশ্যে এখনো খুব কম দেশই যুদ্ধবিরতি চুক্তি হলে ইউক্রেনে সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।

এনবিসি বলছে, ইউক্রেন যুদ্ধ থামাতে কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনায় আনতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাশ হচ্ছেন। গত মাসে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পরও কোনো ইতিবাচক বার্তা আসেনি।

এদিকে ইউরোপীয় দেশগুলোর নেতৃত্বে গঠিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দ্রুত চূড়ান্ত করতে চাইছে। ট্রাম্পকেও এই উদ্যোগে সমর্থন দেওয়ার আহ্বান জানাবে তারা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ