মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

হারামাইনের কর্মীদের জন্য পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মক্কার পবিত্র মসজিদে হারাম এবং মদিনার পবিত্র মসজিদে নববীতে কর্মরতদের জন্য পুরস্কার ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুই মসজিদের বিভিন্ন পরিষেবার মান বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা সৃষ্টির লক্ষে কর্মীদের কর্মক্ষমতা বাড়ানোর উদ্যোগ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

হারামাইন পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট শায়খ আবদুর রহমান আস-সুদাইস পবিত্র দুই মসজিদের কর্মীদের জন্য শ্রেষ্ঠত্ব এবং সৃজনশীলতা পুরস্কার চালুর ঘোষণা দিয়ে বলেন, এটা নারী ও পুরুষ, দেশি-বিদেশি সব কর্মীদের জন্য প্রযোজ্য।

প্রশাসনিক দক্ষতা বাড়ানো, কর্মীদের উদ্ভাবনী শক্তির বিকাশ, উন্নত পরিষেবা প্রদান এবং প্রাতিষ্ঠানিক শ্রেষ্ঠত্ব জোরদার করার জন্য এই পুরস্কার ব্যাপক ভূমিকা রাখবে।

পুরস্কার বাছাই কমিটির সঙ্গে এক বৈঠকে শায়খ সুদাইস বলেন, পুরস্কার ঘোষণার ফলে লাখ লাখ হজ ও উমরাযাত্রী এবং দর্শনার্থীদের সেবা দেওয়ার ক্ষেত্রে পেশাদারিত্ব মনোভাব বাড়বে। আর যেকোনো পরিষেবার মান উন্নত করার ক্ষেত্রে পুরস্কার প্রদান কর্মীদের মনোবল বাড়ায়।

পুরস্কার প্রদানের ক্ষেত্রে নারী ও পুরুষদের ভিন্নভাবে মূল্যায়ন করা হবে। নিজ নিজ ইউনিট প্রধানরা কর্মীদের বিষয়ে তথ্য দেবেন। সেই সঙ্গে পুরস্কার বাছাই কমিটি তাদের নিজস্ব সোর্সে তথ্য নিয়ে নির্বাচিতদের বাছাই করবেন। দলভিত্তিক উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য প্রশাসনিক ইউনিটগুলোকেও প্রতিযোগিতামূলক পুরস্কারের আওতায় অন্তর্ভুক্ত করা হবে।

সভায় বিদেশি এবং অভিজ্ঞ কর্মীদের দক্ষতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়। হারামাইন পরিচালনা পরিষদের দেওয়া পরিষেবাগুলোকে আরও বিস্তৃত করার পাশাপাশি পরিষেবার বিভিন্ন কাজে অলাভজনক সংস্থাগুলোর অংশীদারিত্বের বিষয়টিও খতিয়ে দেখার কথা বলা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ