চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো।
বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করছেন প্রেভো। এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘‘জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম! আর ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’’
প্রেভো বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ১২টি নিষেধাজ্ঞা আরোপ করবে বেলজিয়াম। এর মধ্যে অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয় নীতির পুনর্বিবেচনার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
বেলজি
