রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর হাটহাজারী মাদরাসায় আগমন ঘিরে আলেমদের প্রত্যাশা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বাবুনগর মাদরাসা কে হচ্ছেন জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী? মক্কায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১৩৩ দেশের ৩৩৪ প্রতিযোগী শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

৫৮ শতাংশ মার্কিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে: রয়টার্স


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স/ইপসোসের নতুন এক জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তাতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ৫৮ শতাংশ মানুষ মনে করেন, জাতিসংঘের সব দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। 

এ জরিপে অংশ নেওয়া ৩৩ শতাংশ মার্কিন নাগরিক ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে একমত নন, আর ৯ শতাংশ কোনো উত্তর দেননি।

টানা ছয় দিন ধরে এই জরিপ চালানো হয়। গত সোমবার এই জরিপ শেষ হয়েছে। এর কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে ইসরায়েলের ওপর চাপ বেড়েছে, বিশেষ করে যখন গাজায় অনাহারি মানুষের সংখ্যা বাড়ছে।

জরিপ চলাকালে আশা করা হচ্ছিল, ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে রাজি হতে পারে, যাতে কিছু বন্দী মুক্তি পায় এবং গাজায় মানবিক সহায়তা সহজে পৌঁছায়।

গত মঙ্গলবার তেল আবিবের দুই কর্মকর্তা জানান, ইসরায়েল এখন হামাসের দেওয়া প্রস্তাব খতিয়ে দেখছে, যেখানে ৬০ দিনের যুদ্ধবিরতি এবং গাজায় আটক অর্ধেক ইসরায়েলিকে মুক্তির বিষয় উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় মঙ্গলবার বলেছে, ইসরায়েল গাজায় পর্যাপ্ত সরবরাহ ঢুকতে দিচ্ছে না। এতে ব্যাপক মানুষকে অনাহারে থাকতে হচ্ছে। পুষ্টি হীনতায় ভুগছে হাজার হাজার মানুষ। তবে ইসরায়েল এই দায় অস্বীকার করে বলেছে, হামাস তাদের দেওয়া ত্রাণ চুরি করছে। হামাস অবশ্য ইসরায়েলের এ অভিযোগ অস্বীকার করেছে।

জরিপে আরও জানা গেছে, ৬৫ শতাংশ মার্কিন মনে করেন, যুক্তরাষ্ট্রের উচিত গাজায় ক্ষুধার্ত মানুষকে সাহায্য করা। ২৮ শতাংশ এর সঙ্গে একমত নন। এঁদের মধ্যে ৪১ শতাংশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের সমর্থক।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ