মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


ইসরায়েলে ১০ দিন ধরে বিস্ফোরণ ও আগুন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে টানা ১০ দিন ধরে একের পর এক রহস্যজনক বিস্ফোরণ, অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় জনমনে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় ক্ষয়ক্ষতির পাশাপাশি জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এসব দুর্ঘটনার পরিমাণ প্রতিদিনই বাড়ছে। বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ, ধোঁয়া ও আগুনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। তবে এখন পর্যন্ত ইসরায়েলি প্রশাসন এর কোনও পরিষ্কার ব্যাখ্যা দিতে পারেনি।

বিদ্যুৎ কোম্পানি ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ দাবি করছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও বিতরণ লাইনে ত্রুটির ফলেই এ সমস্যা তৈরি হচ্ছে। তাদের মতে, ভোল্টেজ ওঠানামা করায় লিথিয়াম ব্যাটারি, এসি ইউনিট ও স্থানীয় ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটছে।

এ বিষয়ে এক বিদ্যুৎ বিশেষজ্ঞ বলেন, “মিউনিসিপ্যাল পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার দুর্বলতাই এ সমস্যার মূল উৎস। অতিরিক্ত ভোল্টেজই এসব ব