শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর তেল যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পের ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে?

ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ। বুধবার (৩০ জুলাই) এক বিবৃতিতে পাঁচটি ড্রোন ব্যবহার করে এই হামলার দাবি করে গোষ্ঠীটি।

হুতিদের বিবৃতিতে বলা হয়, প্রথম হামলায় ইসরায়েলের অধিকৃত ইয়াফা এলাকায় দুইটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। এরপর দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আসকেলন ও নেগেভ (নাকাব) অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোর দিকে আরও তিনটি ড্রোন পাঠানো হয়।

হুতিরা দাবি করেছে, সবগুলো অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি তারা হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না তোলা পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে ছেড়ে দেওয়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে।

এর আগে হুতি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের নতুন ধাপ শুরুর ঘোষণা দেয়। তারা জানায়, এখন থেকে যেসব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করবে, সেসব কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোও তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতায় পড়বে।

সূত্র: শাফাক নিউজ, সানা

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ