শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

আফগান সরকারকে স্বীকৃতি দেওয়ার সঠিক সময় নয়: ইসহাক দার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, এখনো আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বীকৃতি দেওয়ার উপযুক্ত সময় আসেনি।

রাশিয়ার স্বীকৃতি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “এটি একটি স্বাধীন রাষ্ট্রের সিদ্ধান্ত। তারা তাদের জাতীয় স্বার্থে এ পদক্ষেপ নিয়েছে। আমরা এখনো তা করিনি, কারণ সময় উপযুক্ত নয়।”

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিলের এক সভায় তিনি বলেন, “পাকিস্তান একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও সার্বভৌম আফগানিস্তান চায়। তবে আফগান ভূমি থেকে সন্ত্রাসবাদের হুমকি এখনো পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ।”

দার আরও বলেন, পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। তবে একমাত্র শর্ত হলো—“আফগান ভূমি যেন কোনো দেশের বিরুদ্ধে, বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার না হয়।”

প্রসঙ্গত, কাবুল-ইসলামাবাদ সম্পর্ক নতুন ধাপে প্রবেশ করেছে এবং আফগান পররাষ্ট্রমন্ত্রীর শিগগিরই ইসলামাবাদ সফরের সম্ভাবনা রয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ