শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

 বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানালেন দুই পবিত্র মসজিদের খাদেম ও সৌদি যুবরাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পূর্ব রাশিয়ার আমুর অঞ্চলে রাশিয়ান যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে পাঠানো এক শোকবার্তায় বাদশাহ সালমান বলেন,

“আমরা পূর্ব রাশিয়ার আমুর অঞ্চলে বিমান দুর্ঘটনার খবরে ব্যথিত। এই মর্মান্তিক ঘটনায় আমি আপনার প্রতি, নিহতদের পরিবার এবং রাশিয়ার বন্ধুপ্রতিম জনগণের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আশা করি, আপনি কোনো ক্ষতির সম্মুখীন হবেন না।”

এদিকে, যুবরাজ মোহাম্মদ বিন সালমানও প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশে পৃথক এক বার্তায় বলেন,

“বিমান দুর্ঘটনায় প্রাণহানির দুঃসংবাদে আমি শোকাহত। আমি আপনার, নিহতদের স্বজন এবং রাশিয়ার জনগণের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করছি।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ