শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

মিশরের কাছে আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করছে যুক্তরাষ্ট্র 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিশরের কাছে ৪.৭ বিলিয়ন ডলারের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সম্ভাব্য চুক্তির মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সির বরাতে পেন্টাগন জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা স্বার্থে এই বিক্রয় কার্যক্রম সহায়ক হবে। চুক্তির আওতায় মিশর পাবে অত্যাধুনিক ‘NASAMS’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা যুদ্ধবিমান, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম।

চুক্তির অন্তর্ভুক্ত থাকবে:

৪টি AN/MPQ-64 সেন্টিনেল রাডার, শত শত সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র, গাইডেন্স সিস্টেম, প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা,

যুক্তরাষ্ট্রের আরটিএক্স করপোরেশন এসব সরঞ্জাম সরবরাহ করবে। প্রয়োজনে ২৬ জন মার্কিন সরকারি কর্মকর্তা ও ৩৪ জন বেসরকারি ঠিকাদার মিশরে গিয়ে কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ দেবেন।

তবে এই চুক্তির পেছনে রয়েছে একটি ভিন্ন মাত্রার ভূরাজনৈতিক প্রেক্ষাপট। সম্প্রতি মিশর চীনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করেছে। চলতি বছরই দুই দেশ ‘Eagles of Civilization 2025’ নামে যৌথ বিমান মহড়ায় অংশ নেয়।

চুক্তিটি বর্তমানে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কংগ্রেস আপত্তি না তুললে এটি চূড়ান্তভাবে কার্যকর হবে।

তথ্যসূত্র: আলজাজিরা

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ