শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

আফগানিস্তানে আরও ৬০০ সেনা সদস্যের সামরিক প্রশিক্ষণ সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানে ইমারতে ইসলামিয়ার অধীন আরও ৬০০ সেনা সদস্য সফলভাবে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

২১ জুলাই ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ (রাদিয়াল্লাহু আনহু) যৌথ যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্র থেকে তিন মাস মেয়াদি প্রশিক্ষণ শেষে এসব সেনা সদস্য স্নাতক হন।

এই প্রশিক্ষণ কার্যক্রমে আধুনিক যুদ্ধকৌশল, সামরিক সরঞ্জামের ব্যবহার, শরিয়াহ শিক্ষা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

স্নাতক উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা ও নীতি বিভাগের উপপরিচালক শেখ মোহাম্মদ কাসিম ফরিদ হাফিযাহুল্লাহ, সরবরাহ ও প্রযুক্তি বিভাগের উপপরিচালক মোল্লা আবদুল্লাহ হাজি বশির হাফিযাহুল্লাহ, ৩১৩তম কেন্দ্রীয় সেনা কোরের কমান্ডার আলহাজ্ব মৌলভী বাজ মুহাম্মদ হামিদী হাফিযাহুল্লাহ এবং প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার মোল্লা নাসিবুল্লাহ মাদানী হাফিযাহুল্লাহসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

নেতৃবৃন্দ নবস্নাতকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং ইসলামি শাসনব্যবস্থা রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ