বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৫ ফাল্গুন ১৪৩২ ।। ১ রমজান ১৪৪৭

শিরোনাম :
বিধিনিষেধ উপেক্ষা করে আল আকসায় তারাবিতে মুসল্লিদের ঢল রমজানকে তাকওয়ার মাস হিসেবে কাটানোর আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার করতে হবে: খেলাফত মজলিস দেশব্যাপী আঞ্জুমানে তালীমুল কুরআনের সবক উদ্বোধন আগামীকাল প্রথম তারাবিতে হারামাইনে ১০ লক্ষাধিক মুসল্লি জিকির: বিষণ্ণতা থেকে মুক্তির পথ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স সালমান প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ ঘোষণা এবারে সংসদে কওমি-আলিয়ার ২৪ আলেম! কায়কোবাদ ধর্মমন্ত্রী হওয়ায় মুরাদনগরে পথচারীদের মাঝে উলামায়ে কেরামদের মিষ্টি বিতরণ

এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন হিজবুল্লাহ প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজায় মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন সমস্ত মানবিক ও নৈতিক সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন লেবাননের সশস্ত্র প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছেন, “ফিলিস্তিনিদের সর্বসম্মত সমর্থনের মুখোমুখি হলে আমেরিকা একপর্যায়ে চাপের কাছে নতি স্বীকার করবে এবং ইসরায়েলকে আর সমর্থন দিতে পারবে না।”

মঙ্গলবার (২২ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্বরতা, গণহত্যা ও অনাহারের শিকার হচ্ছে। এই আগ্রাসন সমস্ত মানবিক ও নৈতিক মানদণ্ডকে লঙ্ঘন করেছে।”

তিনি আরও বলেন, “গাজার বিরুদ্ধে চলমান আগ্রাসনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল।”

আরব ও ইসলামি দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে হিজবুল্লাহ প্রধান বলেন, “ইসরায়েলি দূতাবাস বন্ধ, তাদের সঙ্গে বাণিজ্য বর্জন এবং গাজাবাসীকে মৌলিক মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে ফিলিস্তিনিদের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি।”

বিবৃতির শেষভাগে নাঈম কাসেম বলেন, “ইসরায়েলের বর্বরতা ও একগুঁয়েমি তাদের ভয়াবহ পতনের ভিত তৈরি করছে। আল্লাহর ইচ্ছায় নিপীড়কেরা সফল হবে না।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ