শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

আরও এক ইসরায়েলি সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলি বাহিনী গাজায় তাদের আরও এক সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বাহিনীটি মঙ্গলবার আশকেলনের ৩৬ বছর বয়সী রিজার্ভ স্টাফ সার্জেন্ট ভ্লাদিমির লোজার মৃত্যুর কথা স্বীকার করেছে। তিনি ৫ম ব্রিগেডের ৭০২০ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। দক্ষিণ গাজা উপত্যকার রাফায় যুদ্ধের সময় নিহত হন।

প্রাথমিক আইডিএফের তদন্তে দেখা গেছে, রাফায় অভিযানের সময় একটি ভবন ধসে লোজা নিহত হন। সামরিক বাহিনী সন্দেহ করছে যে পূর্বে স্থাপন করা বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণের ফলে এই ধসের ঘটনা ঘটেছে।

সোমবার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গাজা উপত্যকায় একজন সেনা নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। যদিও ঘটনার পরিস্থিতি বা প্রকৃতি সম্পর্কে আরও কোনও বিবরণ দেওয়া হয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি বাহিনী গাজায় বড় ধরনের ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে। বিশেষ করে গাজা উপত্যকার দক্ষিণ অংশে স্থল অভিযানে যাওয়া ইসরায়েলি সেনারা বেশি ক্ষয়ক্ষতির স্বীকার হচ্ছে। ক্রমবর্ধমান মানবিক ও মানসিক আঘাতের বিষয়ে সতর্ক করেছেন, বিশেষ করে সবচেয়ে তীব্র যুদ্ধক্ষেত্রে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ