একটানা প্রায় ২৩ মাস ধরে ফিলিস্তিনিদের উপর চলছে ইসরাইলের নানা ধরনের নৃশংস নিপীড়ন ও গণহত্যা অভিযান। আর এর সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে ক্ষুধাকে হত্যার হাতিয়ার হিসেবে ব্যবহার করা।
গাজার মানবিক ফাউন্ডেশন (GHF) নামের একটি সংস্থার ত্রাণ সহায়তার ব্যানারের আওতায় এই হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল ও তার মদদদাতা মার্কিন সরকার। কথিত এই কর্মসূচির আওতায় ত্রাণকেন্দ্রগুলোর আশপাশে খাদ্য, পানি ও জ্বালানিসহ নানা ধরনের ত্রান সাহায্য নিতে আসা ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ এখন এক নিয়মিত ও স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। আর এভাবে নিরপরাধ ও অসহায় ফিলিস্তিনিদেরকে সাহায্যের দীর্ঘ লাইনের ফাঁদে ফেলে হত্যা করাটা সুপরিকল্পিত কৌশলেরই অংশ যাতে হত্যাযজ্ঞের জন্য বেশি অর্থ খরচ করার দরকার না হয়।
দখলদার ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের হত্যা করার জন্য এ পর্যন্ত বাংকার ব্লাস্টার বোমা ও গাইডেড মিসাইলসহ অত্যন্ত বà§