শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফ্যাল রিভার শহরের একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় সময় রবিবার রাত ১০টার কিছু আগে।

সিএনএন-এর বরাতে জানা গেছে, শহরের ‘গ্যাব্রিয়েল হাউস’ নামক একটি সিনিয়র কেয়ার সেন্টারে এ অগ্নিকাণ্ডে প্রাণহানি ঘটে। ভবনটিতে আগুন লাগার সময় অনেকেই ঘুমিয়ে ছিলেন এবং অগ্নিকাণ্ডের শুরুতে তারা আটকা পড়ে যান।

ফায়ার সার্ভিসের প্রধান জেফ্রি বেকন সোমবার সকালে জানান,

“এই অগ্নিকাণ্ড ছিল এক অবর্ণনীয় ট্র্যাজেডি। আমরা ৯ জনের মৃত্যু নিশ্চিত করেছি এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।”

দমকলকর্মীরা জানায়, আগুনে আক্রান্তদের উদ্ধারে তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান চালায়। ধোঁয়ায় দমবন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল অনেকেরই। আহত পাঁচজন দমকলকর্মী প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

ফল রিভারের মেয়র পল কুগান বলেন,

“ভবনের অধিকাংশ বাসিন্দা বয়স্ক ও চলাচলে অক্ষম হওয়ায় তাদের সরিয়ে নিতে বাড়তি সময় ও সহায়তা প্রয়োজন হয়। অগ্নিকাণ্ডের সময় ভবনের মালিক ও কর্মীরা যথেষ্ট সহযোগিতা করেছেন।”

ফল রিভার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের কর্মকর্তারা দরজা ভেঙে প্রবেশ করে এক ডজনের বেশি বাসিন্দাকে উদ্ধার করেন।

“দ্রুত পদক্ষেপ ও সাহসিকতার কারণেই আরও প্রাণহানি রোধ করা সম্ভব হয়েছে,” বলা হয় বিবৃতিতে।

এখনও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে ঘটনার উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে অগ্নি নির্বাপন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ