বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৫ ফাল্গুন ১৪৩২ ।। ১ রমজান ১৪৪৭

শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স সালমান প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ ঘোষণা এবারে সংসদে কওমি-আলিয়ার ২৪ আলেম! কায়কোবাদ ধর্মমন্ত্রী হওয়ায় মুরাদনগরে পথচারীদের মাঝে উলামায়ে কেরামদের মিষ্টি বিতরণ ঢাকায় আসছেন এরদোগানের ছেলে , প্রধানমন্ত্রীর সাথেও বৈঠক করবেন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান আল আকসা মসজিদের ভেতর থেকে ইমামকে গ্রেফতার করেছে ইসরায়েল প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ রমজান উপলক্ষে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে প্রস্তুতি পরিদর্শন সৌদি মন্ত্রীর যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করবে তালেবান

আফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করতে চায় বাংলাদেশি কোম্পানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের ১০০ থেকে ১০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন প্লান্টে বিনিয়োগে আন্তরিক আগ্রহ প্রকাশ করেছে একটি বাংলাদেশি কোম্পানি।

সম্প্রতি বাংলাদেশ থেকে বিপিটি কোম্পানি’র প্রধান ইসহাক আবুল খায়ের এর সাথে ইমারতে ইসলামিয়ার বিনিয়োগ বিভাগের প্রধান মৌলভী রহমত ওয়ালী রহমানী’র মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আফগান সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশি এই প্রতিনিধি।

ইসহাক আবুল খায়ের আফগানিস্তানের ১০০ থেকে ১০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পে অবদান রাখতে নিজের আগ্রহ তুলে ধরেন। তিনি এই প্রচেষ্টায় ইমারতে ইসলামিয়া সরকারের সমর্থন কামনা করেছেন।

অপরদিকে বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার ব্যাপারে আশ্বস্ত করেন ইমারতে ইসলামিয়ার জ্বালানী ও পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ। তারা আফগানিস্তানের অনুকূল বিনিয়োগের পরিবেশ তুলে ধরে বলেন, এই পরিবেশ ক্রমান্বয়ে আরও উন্নতির দিকে ধাবিত হবে। 

উল্লেখ্য যে, সম্প্রতি আফগানিস্তানে বিনিয়োগে আগ্রহী বিদেশি কোম্পানিগুলোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগকারীদের পূর্ণ সহযোগিতার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইমারতে ইসলামিয়া কর্তৃপক্ষ। তারা সম্ভাব্য এই বিনিয়োগকারীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

সূত্রঃ কাবুল টাইমস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ