শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা সাগরে নিখোঁজের একদিন পর মিলল মাদরাসাছাত্র আরিফের লাশ আগামীকাল অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা যশোরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু সরকারের ১৮০ দিনের পারফরম্যান্স আশাজাগানিয়া নয়: গাজী আতাউর রহমান দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্বাধীনতা দিবস উপলক্ষে দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীদের পতাকা র‍্যালি উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে অস্বীকৃতি মাওলানা বদরুদ্দিন আজমলের

গাজার মানুষ নিরাপদে থাকুক, এটাই চাই : ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গাজার জনগণের নিরাপত্তা চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিক জানতে চান, তিনি কি এখনো চান যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিক? জবাবে ট্রাম্প বলেন, “আমি চাই গাজার মানুষ নিরাপদ থাকুক—এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “গাজার জনগণ ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে। আমি তাদের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত হতে দেখতে চাই।”

চলতি বছরের ফেব্রুয়ারিতে গাজা নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাব দেন ট্রাম্প, যা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। যদিও পরবর্তীতে তিনি একাধিকবার বিষয়টি সামনে আনেন।

সপ্তাহের শুরুতে ট্রাম্প আশাবাদ প্রকাশ করে বলেন, আগামী সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে। একইসঙ্গে তিনি জানান, ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠক হবে। সেখানে গাজা ও ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে ইসরায়েল গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান হামলায় এখন পর্যন্ত ৫৭ হাজার ১০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

সূত্র: আনাদোলু এজেন্সি

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ