বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ট্রাম্পের মন্তব্যে মুসলিমদের অনুভূতিতে আঘাত: ইরান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির বিরুদ্ধে করা ‘অপমানজনক’ মন্তব্যকে আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতির চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।

একটি বিবৃতিতে ইরান জানিয়েছে, ট্রাম্পের বক্তব্য শুধু জাতিসংঘ সনদের আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতির বিরোধী নয়, এটি বিশ্বের লক্ষ-কোটি মুসলিমের অনুভূতিতে গভীর আঘাত করেছে এবং একটি সম্মানিত সভ্যতাকে অবমাননা করেছে।

সম্প্রতি ট্রাম্প এক বক্তব্যে দাবি করেন যে, তিনি ইসরায়েল এবং মার্কিন বাহিনীকে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পরিকল্পনা থেকে বিরত রেখেছিলেন। ইরান এই মন্তব্যকে ‘অশোভন ও কুরুচিকর’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের এই ধরনের মন্তব্য ইরান এবং মুসলিম বিশ্বের