সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা

১২ দিন পর খুলে দেওয়া হলো আল-আকসা মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনজামামুল হক

১২ দিন বন্ধ থাকার পর অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদের দরজা মুসল্লিদের জন্য খুলে দিয়েছে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় আল-আকসা মসজিদের গুরুত্বপূর্ণ গেটসমূহ খুলে দেওয়া হয় বলে জানিয়েছে জেরুজালেমের গভর্নরের দপ্তর। এর মাধ্যমে মুসল্লিদের জন্য দীর্ঘদিনের আরোপিত বিধিনিষেধ কিছুটা শিথিল হলো।

জানা গেছে, ইরানের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ১২ দিন আগে জেরুজালেমে জরুরি অবস্থা জারি করেছিল ইসরায়েল। সেই জরুরি অবস্থার আওতায় আল-আকসা মসজিদের প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়া হয়।

তবে মঙ্গলবার জরুরি অবস্থা বাতিলের ঘোষণা দেওয়ার পর মসজিদের হাত্তা, আল-সিলসিলা এবং বাব আল-মজলিসসহ গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারগুলো খুলে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা আল-জাজিরাকে জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় কয়েক ডজন ফিলিস্তিনি মুসল্লি আল-আকসা মসজিদে প্রবেশ করেন এবং পবিত্র স্থানটির ভেতরে নামাজ আদায় করেন।

উল্লেখ্য, বাব আল-মাঘরাবির(পর্যবেক্ষক গেট) আল-আকসার পশ্চিম দিকের অন্যতম প্রধান প্রবেশপথ। এটি মসজিদের উঠোনে প্রবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথগুলোর একটি।

ফিলিস্তিনিরা আশাবাদী, আল-আকসার দরজাগুলো আবার যেন বন্ধ করা না হয় এবং সব ধরনের দখলদারিত্ব ও বিধিনিষেধের অবসান ঘটে। তারা চান, মুসলিমরা যেন পূর্ণ স্বাধীনতায় ও নিরাপত্তায় আল্লাহর ইবাদত ও নামাজ আদায় করতে পারেন।

তথ্যসূত্র: আবনা ইংলিশ

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ