সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগের প্রস্তুতি, ক্ষতিপূরণ চায় ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করার দায়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ আনতে যাচ্ছে ইরান। একইসঙ্গে ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে খাতিবজাদেহ বলেন, “ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বোমা হামলার ফলে যে ক্ষতি হয়েছে, তার জন্য ওয়াশিংটনকে দায় নিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে।”

প্রসঙ্গত, গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালিয়ে আগ্রাসন শুরু করে। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরান পাল্টা জবাব দেয়। এরপর কয়েক দফা হামলা-পাল্টা হামলার মধ্যে ২২ জুন ভোরে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান তিনটি ইরানি পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়।

জবাবে ২৩ জুন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

পরিস্থিতির জটিলতার মধ্যেই ২৪ জুন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলও মার্কিন প্রস্তাব মেনে নেওয়ার কথা জানায়। অন্যদিকে তেহরান দাবি করে, তারা আগ্রাসন প্রতিহত করে বিজয় অর্জন করেছে।

সাঈদ খাতিবজাদেহ বলেন, “২৪ জুন কার্যকর হওয়া যুদ্ধবিরতির উদ্যোগ আসে যুক্তরাষ্ট্র থেকেই। এর মাধ্যমেই যুদ্ধ বন্ধ হয়। তবে ইরান শুরু থেকেই পরিষ্কার করে দিয়েছে— আগ্রাসন বন্ধ না হলে কোনো যুদ্ধবিরতির প্রশ্নই ওঠে না।”

তিনি আরও বলেন, “ইরানি জনগণের প্রতিরোধের মাধ্যমেই জায়নিস্ট সরকারকে পিছু হটতে বাধ্য করা হয়েছে। আমরা কোনো লিখিত সমঝোতায় পৌঁছাইনি। যা ঘটেছে, তা হলো— জায়নিস্ট আগ্রাসনের অবসান। ইরান যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও বিনা উসকানিতে আক্রমণ চালাবে না।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ