সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

ইরানে ৭০০ ইসরায়েলি ভাড়াটে সৈনিক গ্রেপ্তার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি ও নাশকতার অভিযোগে ইরানে ব্যাপক ধরপাকড় চলছে। গত ১২ দিনে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৭০০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী। বুধবার (২৪ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ এ তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ বলছে, আটককৃতদের ‘ইসরায়েলি ভাড়াটে সৈনিক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের অভিযোগ, ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক ইরানে অত্যন্ত সক্রিয় ছিল এবং দেশটির নিরাপত্তা ব্যবস্থাকে বিপর্যস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

নূরনিউজ-এর বরাত দিয়ে বলা হয়, শুধু গত ১২ দিনেই প্রায় ১০ হাজার ড্রোন জব্দ করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। এসব ড্রোন বিস্ফোরক বহনে সক্ষম বলে জানানো হয়েছে।

তবে গ্রেপ্তারকৃতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, তদন্তের স্বার্থে পরিচয় গোপন রাখা হচ্ছে এবং দেশবিরোধী সকল নাশকতা চক্রান্তকারীদের আইনের আওতায় আনা হবে।

পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পর্যবেক্ষণে কঠোরতা
এদিকে ইরানের পার্লামেন্ট আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র সঙ্গে সহযোগিতা সীমিত করতে একটি বিল পাস করেছে। নতুন আইন অনুযায়ী, এখন থেকে আইএইএ’র পরিদর্শকরা কেবলমাত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন সাপেক্ষে প্রবেশাধিকার পাবেন।

নূরনিউজ জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা না হলে বা প্রয়োজনীয় শর্ত পূরণ না হলে পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না। ফলে আগের মতো স্বচ্ছভাবে পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ করা আর সম্ভব হবে না।

বিশ্লেষকদের মতে, ইসরায়েল-ইরান উত্তেজনা চরমে পৌঁছানোর প্রেক্ষাপটে ইরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক চাপের জন্ম দিতে পারে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ