সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

যুদ্ধবিরতিকে ‘বিজয়’ হিসেবে দেখছে ইরান, চলছে উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি এখনও উত্তপ্ত থাকলেও ইরানের শীর্ষ পর্যায়ের নেতারা একে নিজেদের ‘বিজয়’ হিসেবে দেখিয়ে উদযাপন শুরু করেছেন।

ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেন, “এই ‘বিজয়’ প্রমাণ করে, ইরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের দম্ভ ভেঙে দিয়েছে এবং বিশ্বকে দেখিয়ে দিয়েছে ইরানের প্রকৃত শক্তি।”

পার্লামেন্টের স্পিকার ও আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ বাকের কালিবাফের ঘনিষ্ঠ সহযোগী মাহদি মোহাম্মাদি যুদ্ধবিরতির ঘোষণাকে ‘‘ঐতিহাসিক ও বিশাল বিজয়’’ হিসেবে উল্লেখ করেছেন। এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “আজকের দিনটি একটি নতুন যুগের সূচনা।”

ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরোজ কামালভান্দিও একই সুরে কথা বলেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরানের পারমাণবিক কর্মসূচি কেউ থামাতে পারবে না। এটা গোটা বিশ্বকে বুঝতে হবে।”

তিনি আরও বলেন, “ইরানের যে সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে, তাতে পারমাণবিক শিল্প যেকোনো বাধা অতিক্রম করে এগিয়ে যাবে।”

এর আগে গত শনিবার মার্কিন সামরিক বাহিনী ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এরপর সোমবার রাতে পাল্টা জবাবে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এই পাল্টাপাল্টি হামলার কয়েক ঘণ্টা পর ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।

সূত্র: আল জাজিরা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ