সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার

মিথ্যা বলেছেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে রাজি নয় ইরান: তেহরান টাইমস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন, তা মিথ্যা বলে দাবি করেছে তেহরান। ইরানি গণমাধ্যম তেহরান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতিতে ইরান সম্মত হয়েছে— এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এ বিষয়ে কোনো প্রস্তাব ইরানের কাছে আসেনি এবং এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই বলে জানিয়েছে দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

ইরানের এক শীর্ষ কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন,
“ইরান স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বক্তব্য আমাদের কাছে প্রতারণার অংশ। এখনো শত্রুপক্ষ আমাদের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। শত্রুর মিথ্যা কথায় কান দিচ্ছি না।”

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট দিয়ে দাবি করেন, ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি জানান, আগামী ছয় ঘণ্টার মধ্যে এ যুদ্ধবিরতি কার্যকর হবে এবং উভয় দেশ সামরিক অভিযান গুটিয়ে নিতে শুরু করবে।

তবে ইরানের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত বা সম্মতি দেওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রও সরাসরি এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে।

সূত্র: তেহরান টাইমস, সিএনএন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ