সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

ইসরায়েল-ইরান উত্তেজনা প্রশমনের ইঙ্গিত, মার্কিন বাহিনীকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলার আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব

গাজা থেকে আল-আরাবিয়া চ্যানেলের প্রধান সংবাদদাতা জিয়াদ হালাবি জানিয়েছেন, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এমন কিছু আভাস পাওয়া যাচ্ছে যে, ইসরায়েল আগামী কয়েক দিনের মধ্যেই ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান চায়।

এদিকে, রয়টার্স-কে দেওয়া এক বিবৃতিতে দুইজন মার্কিন কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন যে, ইরান মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর শিগগিরই প্রতিশোধমূলক হামলা চালাতে পারে। যদিও যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিক সমাধানের পথে অগ্রসর হওয়ার চেষ্টা করছে, যার মাধ্যমে তেহরানকে যেকোনো সামরিক পদক্ষেপ থেকে বিরত রাখা সম্ভব হবে।

এই কর্মকর্তাদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, "ইরানি প্রতিশোধমূলক হামলা আগামী এক-দুই দিনের মধ্যেই ঘটতে পারে।"

দুই পক্ষের এই বিপরীতমুখী বার্তা উত্তেজনার মধ্যেই একদিকে যুদ্ধের সমাপ্তি এবং অন্যদিকে সম্ভাব্য বিস্তার—উভয় সম্ভাবনারই ইঙ্গিত বহন করছে।

বিশ্লেষকরা বলছেন, এই সংকট যদি শিগগিরই কূটনৈতিকভাবে নিয়ন্ত্রণে আনা না যায়, তবে এটি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন অস্থিরতার জন্ম দিতে পারে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ