শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা সাগরে নিখোঁজের একদিন পর মিলল মাদরাসাছাত্র আরিফের লাশ আগামীকাল অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

ইসরায়েলে ইরানের নতুন ড্রোন হামলা: নেতৃত্বে আইআরজিসি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরায়েলের ওপর ইরানের প্রতিশোধমূলক ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’-এর অংশ হিসেবে ১৮তম হামলা চালানো হয়েছে। শনিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এই অভিযানে নেতৃত্ব দিয়েছে ড্রোন বাহিনী।

আইআরজিসি জানায়, ইসরায়েলি দখলদার সরকারের বিরুদ্ধে চালানো সর্বশেষ হামলায় তারা শাহেদ-১৩৬ ধরনের যুদ্ধ ও আত্মঘাতী ড্রোন, স্ট্রাইক মিসাইল এবং কঠিন ও তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এ হামলায় তেলআবিব, বেন গুরিওন বিমানবন্দর, সেনাবাহিনীর লজিস্টিক ও অপারেশনাল কেন্দ্রসহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু ছিল।

বিবৃতিতে জানানো হয়, ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। শুক্রবার রাতভর একাধিক স্কোয়াড্রনে বিভক্ত শাহেদ ড্রোন দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে টানা আক্রমণ চালায়। আইআরজিসির দাবি, ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।

সংগঠনটি জানায়, তাদের এই হাইব্রিড (ড্রোন ও ক্ষেপণাস্ত্র) হামলা কৌশল ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং যতদিন ইসরায়েলের আগ্রাসন চলবে, ততদিন তাদের প্রতিক্রিয়াও চলবে।

প্রসঙ্গত, ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। এর জবাবে ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’-এর অংশ হিসেবে ২১ জুন পর্যন্ত ইরান মোট ১৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
সূত্র: আল-জাজিরা

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ