শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা সাগরে নিখোঁজের একদিন পর মিলল মাদরাসাছাত্র আরিফের লাশ আগামীকাল অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

তুরস্কে বৈঠকে বসছেন ৫৭ দেশের সহস্রাধিক মুসলিম নেতা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইরানসহ বিভিন্ন দেশে যখন ইসরায়েলি আগ্রাসন চলছে তখন বিশ্বের ৫৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীসহ সহস্রাধিক মুসলিম নেতা বৈঠকে বসতে যাচ্ছেন। আজ শনিবার (২১ জুন) তুরস্কে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে যোগ দিতে এরইমধ্যে ইরান, সৌদি আরব, পাকিস্তানসহ বিভিন্ন দেশে পররাষ্ট্রমন্ত্রীরা আঙ্কারায় পৌঁছেছেন।

তুরস্কের আয়োজনে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫১তম অধিবেশন এটি। ফিলিস্তিনের গাজা ও ইরানে ইসরায়েলি আগ্রাসন সামনে রেখে ইস্তাম্বুলে মুসলিম বিশ্বের নেতারা একত্রে বসতে চলেছেন। বৈঠকে গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামি বিশ্বের প্রতিনিধিরা আলোচনা করবেন। আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের আয়োজন করা দুদিনের এই শীর্ষ সম্মেলন ‘পরিবর্তনশীল বিশ্বে ইসলামিক সহযোগিতা সংস্থা’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হবে। এই বছরের অধিবেশনে রেকর্ড সংখ্যক উচ্চস্তরের অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে, যা ওআইসির ভূমিকার প্রতি ক্রমবর্ধমান বৈশ্বিক আগ্রহ তুলে ধরবে।

আলোচ্যসূচিতে মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে, ক্রমবর্ধমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত, দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা এবং আঞ্চলিক অস্থিতিশীলতা—বিশেষ করে ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাত। শীর্ষ সম্মেলনে বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের মুখোমুখি রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির উপরও আলোকপাত করা হবে।

অধিবেশনের সমাপ্তিতে অংশগ্রহণকারীরা ইস্তাম্বুল ঘোষণাপত্র গ্রহণ করবেন এবং আগামী বছরের জন্য ওআইসির দিকনির্দেশনা নির্ধারণকারী খসড়া প্রস্তাবগুলোর একটি অনুমোদন করবেন বলে আশা করা হচ্ছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ