শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা সাগরে নিখোঁজের একদিন পর মিলল মাদরাসাছাত্র আরিফের লাশ আগামীকাল অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর জনগণকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল।

বৃহস্পতিবার (১৯ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়।

ইসরায়েলি সেনাবাহিনী তাদের এক পোস্টে জানায়, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলা ঠেকাতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

পোস্টে আরও বলা হয়, ইসরায়েল বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাদের সেখানে অবস্থান করতে বলা হয়েছে।

এদিকে, ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে তুরস্ক 'সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির' জন্য প্রস্তুতি নিচ্ছে। তুরস্ক ইরানের সঙ্গে সীমান্তের নিরাপত্তা আরও বাড়িয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক গোপন সূত্রে বলা হয়, তুরস্ক-ইরান সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে, তবে ইরান থেকে তুরস্কে শরণার্থীদের প্রবাহে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি।

সূত্র জানায়, তুরস্ক স্থানীয়ভাবে বহুস্তর বিশিষ্ট রাডার ও অস্ত্রব্যবস্থা নিয়ে কাজ করছে। এই উদ্যোগের মাধ্যমে দেশটি একটি সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে, যাতে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি সর্বোচ্চ স্তরে রাখা যায়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ