বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘সম্ভাব্য যুদ্ধের’ জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে, সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন, সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতির কাজটি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়াই তুরস্কের লক্ষ্য।

রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-ইসরায়েল সংঘাত চলাকালে তুরস্ক ইরানের সঙ্গে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তবে এখনও পর্যন্ত ইরান থেকে তুরস্কে কোনো অনিয়মিত অভিবাসন ঢল দেখা যায়নি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, তুরস্ক বর্তমানে দেশে তৈরি রাডার এবং অস্ত্র ব্যবস্থার মাধ্যমে বহুস্তরবিশিষ্ট আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন করছে। তাদের মূল লক্ষ্য সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা।

তিনি আরও জানান, ইসরায়েল ইরানের দক্ষিণ-পূর্ব প্রতিবেশী অঞ্চলে হামলা চালানোর পরপরই তুরস্কের কুইক রিঅ্যা