শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা সাগরে নিখোঁজের একদিন পর মিলল মাদরাসাছাত্র আরিফের লাশ আগামীকাল অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

খামেনিকে হত্যা করা হবে, প্রকাশ্য ঘোষণা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে হত্যা করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বৃহস্পতিবার (১৯ জুন) ইসরায়েল কাৎজ বীরসেবার সোরোকা মেডিকেল সেন্টারে যান, যা ইরানের মিসাইল হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, খামেনি এই হাসপাতালকে হামলার নির্দেশ দিয়েছেন এবং ইসরায়েলকে ধ্বংস করার ঘোষণা দিয়েছেন। তার ভাষায়, “এ কারণে, আমরা এখন খামেনিকে হত্যা করব।”

ইসরায়েল কাৎজ বলেন, “নিজের এজেন্ট দ্বারা খামেনি সবসময় ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছেন। এমন একজন ব্যক্তির বেঁচে থাকা উচিত নয়, যিনি আমাদের ওপর হামলা চালাতে চান। খামেনিকে হত্যা করা হবে এই যুদ্ধের অন্যতম অংশ।”

এদিকে, ইরানে হামলার পর দেশটির সরকার পতনের চেষ্টা চালাচ্ছে দখলদার ইসরায়েল। যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন, যেন তারা রাস্তায় নেমে খামেনির নেতৃত্বাধীন সরকারের পতন ঘটান।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তারা জানেন আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন, তবে এই মুহূর্তে তাদের খামেনিকে হত্যার চেষ্টা চালানোর পরিকল্পনা নেই। তবে, ট্রাম্প উল্লেখ করেন যে, তাদের ধৈর্য্য কমে আসছে।

সূত্র: আলজাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ