ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল হ্যাক করা হয়েছে বলে দাবি করেছে দেশটির টেলিভিশন কর্তৃপক্ষ। সম্প্রচারের সময় দর্শকদের অনেকেই একটি ভিডিও দেখতে পান, যাতে সরকারবিরোধী বার্তা প্রচার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সম্প্রচারের মাঝখানে হঠাৎ একটি ভিডিও ক্লিপ প্রচারিত হয়, যেখানে জনগণকে সরকারের বিরুদ্ধে "জেগে ওঠার" আহ্বান জানানো হয়। ভিডিওটিতে আরও বলা হয়, ‘নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করুন’, যা স্পষ্টতই সরকারবিরোধী বার্তা বহন করে।
টেলিভিশন কর্তৃপক্ষ পরে এক বিবৃতিতে দর্শকদের সতর্ক করে জানায়
“যদি কেউ টেলিভিশন দেখার সময় অপ্রাসঙ্গিক কোনো বার্তা দেখতে পান, তাহলে ধরে নিতে হবে শত্রুপক্ষ স্যাটেলাইট সিগন্যালে বাধা দিয়েছে।”
এই ভিডিওটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। এতে ইরান সরকারকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ আনা হয়েছে।
ভিডিও ক্লিপটির ওপরের ডান পাশে একটি সিংহ প্রতীক দেখা গেছে, যা সম্ভবত ইসরায়েলের সামরিক প্রতীক ‘à¦