শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা সাগরে নিখোঁজের একদিন পর মিলল মাদরাসাছাত্র আরিফের লাশ আগামীকাল অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

হোয়াইট হাউজের ‘পা চাটবে না’ ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন। ট্রাম্পের বক্তব্যে বলা হয়েছিল, “ইরানি আলোচকরা হোয়াইট হাউজে আসতে চান।” এই মন্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান।

নিউইয়র্কে অবস্থিত ইরানি মিশনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, “কোনো ইরানি কর্মকর্তাকে হোয়াইট হাউজের দরজায় পা চাটার জন্য বসে থাকতে বলা হয়নি।”

পোস্টে আরও বলা হয়, “ট্রাম্পের মিথ্যার চেয়েও ঘৃণ্য হলো—ইরানের সর্বোচ্চ নেতাকে উৎখাত করার বিষয়ক তার কাপুরুষোচিত হুমকি।”

এই মন্তব্য ট্রাম্পের সেই বক্তব্যকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে, যেখানে তিনি বলেন—যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছেন, তবে ‘আপাতত’ তার ক্ষতি করতে চায় না।

ইরানি মিশন তাদের প্রতিক্রিয়ায় স্পষ্ট করে জানায়, “ইরান জোর করে চাপিয়ে দেওয়া কোনো আলোচনায় অংশ নেবে না। পাশাপাশি যেকোনো হুমকির জবাবে পাল্টা হুমকি এবং যেকোনো পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থা নেবে।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ