শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইরান-ইসরায়েল সংঘাত সমাধানে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের সমাধানে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া—এ কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

আল–জাজিরার খবর অনুযায়ী, এক নিয়মিত ব্রিফিংয়ে পেসকভ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে প্রয়োজনে রাশিয়া মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছেন। তবে তিনি আরও জানান, "বর্তমানে ইসরায়েল পক্ষ থেকে কোনো ধরনের মধ্যস্থতা গ্রহণ বা শান্তিপূর্ণ সমাধানের প্রতি আগ্রহ দেখা যাচ্ছে না।"

এদিকে, ইরান রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হলেও, রাশিয়া বহু বছর ধরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছে। মস্কো ইসরায়েলকে বিরোধিতা না করার কৌশল অবলম্বন করছে, যাতে আন্তর্জাতিক রাজনীতিতে ভারসাম্য রক্ষা হয়।

মস্কোর স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের সহকারী অধ্যাপক নিকোলাই সুরকভ আল–জাজিরাকে বলেন, “রাশিয়া এখন একটি অত্যন্ত জটিল ভারসাম্যের খেলা খেলছে। দেশটি আন্তরিকভাবেই একটি রাজনৈতিক সমাধান চাচ্ছে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ