শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইরান-ইসরাইল সংঘাতের আগুনে ‘ঘি ঢেলেছেন’ ট্রাম্প: চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরান-ইসরাইল সংঘাতের উত্তেজনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ঘি ঢেলেছেন’ বলে অভিযোগ করেছে চীন। চীনের পক্ষ থেকে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে, জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি।

চীন মূলত ট্রাম্পের সেই মন্তব্যের পর অভিযোগ তুলেছে, যখন তিনি ইরানি নাগরিকদের তেহরান ছেড়ে চলে যেতে বলেছিলেন।

গত শুক্রবারের পর থেকে, ইসরাইল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলো লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে। ইসরাইলের বেনিয়ামিন নেতানিয়াহু সরকার দাবি করেছে, ইরানকে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করতে না দেওয়ার জন্য তারা এই হামলা শুরু করেছে। তবে ইরান বরাবরই তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ উদ্দেশ্যেই ব্যবহার করার কথা বলে আসছে।

এই সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সংঘাতের পরিধি আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে, যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু চুক্তির আলোচনা বিঘ্নিত হয়ে গেছে। গত রোববার ওমানে ষষ্ঠ দফার আলোচনা হওয়ার কথা ছিল, তবে তা বাতিল করা হয়েছে। এর মধ্যেই, ট্রাম্প ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন।

এদিকে, ট্রাম্প সামাজিক মাধ্যমে এক সতর্কবার্তা দিয়ে বলেছেন, “সবার উচিত অবিলম্বে তেহরান ছেড়ে যাওয়া।”

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, ট্রাম্পের এই মন্তব্যকে ‘আগুনে ঘি ঢালা’র মত। তিনি আরও বলেন, “হুমকি, চাপ এবং উত্তেজনা বাড়িয়ে কোনো সংকটের সমাধান সম্ভব নয়; বরং এটি সংঘাতকে আরও বৃদ্ধি করবে।”

চীন এসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, “ইসরাইলের ওপর যেসব দেশের বিশেষ প্রভাব রয়েছে, তাদের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া, উত্তেজনা কমানো এবং এই সংঘাতের বিস্তার ঠেকানো।”

এছাড়া, চীনের ইসরাইলস্থ দূতাবাস তাদের নাগরিকদের "যত দ্রুত সম্ভব ইসরাইল ছেড়ে চলে যাওয়ার" পরামর্শ দিয়েছে। সামাজিক মাধ্যম উইচ্যাটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ইসরাইলে অবস্থানরত চীনা নাগরিকদের "নিরাপত্তা নিশ্চিত করে তবেই দেশত্যাগ করতে হবে।"

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ