শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

মোসাদের অপারেশন সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের অপারেশন পরিকল্পনা সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাতে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

এর আগে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, উপকূলীয় শহর হার্জলিয়ায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সেখানকার একটি ‘সংবেদনশীল স্থান’ এই হামলার লক্ষ্য ছিল বলে উল্লেখ করা হয়। ধারণা করা হচ্ছে, সেটিই ছিল মোসাদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

অন্যদিকে, ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, রাজধানী তেহরানে মোসাদের একটি ড্রোন তৈরির কারখানাকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তেহরান ও আলবোর্জ প্রদেশে চালানো অভিযানে মোসাদের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে দুই গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে।

ইরানি পুলিশের মুখপাত্র সাঈদ মন্তাজের আল-মেহদির বরাতে বলা হয়, অভিযানে ২০০ কেজির বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের যন্ত্রাংশ, লঞ্চার এবং বিভিন্ন কারিগরি সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ছাড়া একটি নিসান পিকআপ ট্রাকও উদ্ধার করা হয়েছে।

ইরানি কর্মকর্তারা দাবি করেছেন, ধৃত এজেন্টরা ইরানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চাচ্ছিলেন। পরিকল্পনার অংশ হিসেবে তারা ছোট ড্রোন ব্যবহার করে বিস্ফোরকবাহী হামলার মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে টার্গেট করছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ