শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইবি শিক্ষার্থী সৈকত দাস ইসলামের ছায়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈকত দাস ইসলাম গ্রহণ করেছেন। তার পরিবর্তিত নাম মো. সৈকত ইসলাম।

সোমবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে তিনি হলফনামার মাধ্যমে এই ঘোষণা দেন। সৈকতের আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈকতের সহপাঠীরা জানান, সৈকত শাহ আজিজুর রহমান হলে থাকেন। দীর্ঘদিন ধরেই তিনি নামাজ-রোজা আদায় করছিলেন। শেষ পর্যন্ত তিনি প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিয়েছেন।

সৈকত ইসলাম বলেন, আমি স্বেচ্ছায় ও কোনো রকম চাপ ছাড়াই ইসলাম গ্রহণ করেছি৷ দুই বছর আগেই এই পরিকল্পনা করেছিলাম। আজকে অফিসিয়াল ঘোষণা করলাম।

পরিবারের বিষয়ে তিনি বলেন, বাবা-মা মেনে নেবেন না এটাই স্বাভাবিক। তবে আমি তাদের বোঝানোর চেষ্টা করবো৷ আমার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করবো।

আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম জানান, সৈকত ৮ বছর গবেষণার পর মুসলিম হওয়ার ঘোষণা করেছেন। তিনি দুই বছর ধরে ধর্মীয় অনুশাসন মেনে চলছিলেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ