সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

তেহরানে আবারও বিস্ফোরণ, এলাকাবাসীকে সরে যেতে বলছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের রাজধানী তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে আবারও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ জুন) দেশটির সরকারি গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে বিস্ফোরণস্থলের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নিয়ন্ত্রিত ফারস নিউজ এজেন্সি জানায়, তেহরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ইসরায়েল হামলা চালিয়েছে। একই সঙ্গে রাজধানীর পূর্বাঞ্চলেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বিস্ফোরণের আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তেহরানের সামরিক ও সরকারি স্থাপনাগুলোর আশপাশের এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক করে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানায়। তাদের এই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই প্রথমবারের মতো ইসরায়েলি সেনাবাহিনী তেহরানের নির্দিষ্ট একটি জেলা—ডিস্ট্রিক্ট থ্রি থেকে সরাসরি মানুষজনকে সরে যেতে বলেছে।

এই অঞ্চলটি তেহরানের উত্তরের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি, যেখানে একাধিক বিদেশি দূতাবাস, ব্রিটিশ দূতাবাসের বাসভবন এবং জাতিসংঘের কার্যালয় অবস্থিত। বিশ্লেষকরা বলছেন, এলাকাটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও ইসরায়েলি হামলার প্রকৃত লক্ষ্য এখনও স্পষ্ট নয়।

এদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২২৪ জন নিহত হয়েছেন। পাল্টা ইরানি হামলায় ইসরায়েলেও কমপক্ষে দুই ডজন লোক নিহত এবং অনেকেই আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা, বিবিসি

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ