শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সীমান্ত বন্ধ করল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের সঙ্গে সংযোগ থাকা সীমান্ত অঞ্চলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান। রোববার (১৬ জুন) দেশটির বেলুচিস্তান প্রদেশের সিনিয়র কর্মকর্তা কাদির বখশ পিরকানি বিষয়টি নিশ্চিত করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, সীমান্ত বন্ধের আওতায় বেলুচিস্তানের চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ এবং গাদার—এই পাঁচ জেলার সীমান্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই পাঁচ জেলার সীমানা ইরানের সঙ্গে যুক্ত।

চাগাই জেলার সীমান্ত প্রশাসক আতাউল মুনিম জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ যাতায়াত পুরোপুরি বন্ধ থাকবে। তবে সীমান্ত বাণিজ্যিক কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। ফলে বাণিজ্য চলমান থাকবে।

বিবিসি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, সীমান্ত বন্ধ থাকলেও ইরান থেকে পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার অনুমতি রয়েছে। আতাউল মুনিম জানান, আজ (রোববার) প্রায় ২০০ পাকিস্তানি শিক্ষার্থী ইরান থেকে ফেরার কথা রয়েছে।

সীমান্ত বন্ধে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর ও সাধারণ জনগণের ওপর তাৎক্ষণিক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এই সীমান্ত পথগুলো দিয়েই দৈনন্দিন পণ্য যেমন ফলমূল, সবজি ও গৃহস্থালির সামগ্রী কেনাবেচা হয়ে থাকে।

প্রসঙ্গত, গত অর্থবছরে পাকিস্তান ও ইরানের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল প্রায় ২.৮ বিলিয়ন ডলার। উভয় দেশ আগামীতে এই বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকেও স্বাক্ষর করেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ