সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

এ পর্যন্ত ইসরায়েলে কত ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত চার দিনে ইরান ইসরায়েলের উদ্দেশে কমপক্ষে ৩৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিপুল সংখ্যক বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে বলে জানিয়েছে তেলআবিব। এসব হামলায় ইসরায়েলের অন্তত ৩০টি সামরিক ও বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন এবং আহত হয়েছেন আরও ৫৯২ জন। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত ১৩ জুন শুক্রবার ভোররাতে ইসরায়েল একটি বিস্তৃত বিমান হামলা চালায় ইরানের রাজধানী তেহরানসহ আটটি শহরে। ওই অভিযানে দেশটির পরমাণু স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরায়েলের বোমাবর্ষণে ইরানের অন্তত ১০০টি সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। এতে সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরিসহ একাধিক শীর্ষ সেনা ও গোয়েন্দা কর্মকর্তা নিহত হন।

ইসরায়েল এই হামলা অভিযানের নাম দিয়েছে ‘দ্য রাইজিং লায়ন’। আর এর জবাবে ইরান চালাচ্ছে ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’। এ অভিযানে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানো হচ্ছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলের বোমা হামলায় দেশটির বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ২৪৪ জন নিহত হয়েছেন।

সূত্র: সিএনএন

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ