শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইরান থেকে আবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি ইসরাইলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরান থেকে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও নতুন করে হামলা চালানোর তথ্য নিশ্চিত করা হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইসরাইলের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে।

এদিকে, ইরানের রাজধানী তেহরানের বাসিন্দারা সিএনএনকে জানিয়েছেন, রোববার বিকালে শহরে একাধিক শক্তিশালী বিস্ফোরণ অনুভূত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শহরের পশ্চিমাঞ্চলের একাধিক আবাসিক এলাকায় বিস্ফোরণ ঘটেছে এবং ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠতে দেখা গেছে।

একটি ভিডিওতে দেখা যায়, একটি গাড়ি আগুনে পুড়ছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

বিস্ফোরণের খবর আসার পরপরই ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক প্রেস ব্রিফিংয়ে জানায়, ইরানে আরও হামলা চলছে।

আইডিএফের মুখপাত্র এফি ডেফরিন বলেন, "আমরা এক মুহূর্তের জন্যও হামলা বন্ধ করছি না। এই মুহূর্তেও তেহরানে আমরা বিভিন্ন নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছি।"

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ