মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকলে তেহরানও জ্বলবে: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের পরমাণু স্থাপনা ও সামরিক ঘাঁটিতে ইসরায়েলের চলমান হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তেহরান। পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখে, তবে তেহরানও জ্বলবে।

আজ শনিবার, ইসরায়েলের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে একটি জরুরি বৈঠকের পর, তিনি এই হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, "যদি (ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি) ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে থাকেন, তবে তেহরানকে বড় মূল্য দিতে হবে। ইসরায়েলি নাগরিকদের ওপর হামলার জন্য ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।"

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, দেশের খোররামাবাদ, কেরমানশাহ ও তাবরিজ শহরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে, যা নতুন ইসরায়েলি হামলার ইঙ্গিত হতে পারে।

তাবরিজ শহরের একটি ভিডিওতে শহরের আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল আরও হামলার প্রস্তুতি নিচ্ছে এবং এই হামলা এখনও শেষ হয়নি।

সূত্র: সিএনএন

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ