মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

ইরানের ভেতর থেকেই গোপনে হামলা করেছিল মোসাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের রাজধানী তেহরানে গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। এমন গুরুত্বপূর্ণ স্থানে এত সুচারুভাবে হামলা চালানো কীভাবে সম্ভব হলো—তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক হৈ-চৈ পড়েছে।

ইতোমধ্যেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করেছে, তারা ইরানের ভেতরে ঢুকেই এই হামলা চালিয়েছে এবং এর প্রমাণস্বরূপ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। এসব ভিডিও আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স, সিএনএন, দ্য গার্ডিয়ান ও এবিসি নিউজ-এর হাতেও পৌঁছেছে। তবে ভিডিওগুলোর সঠিক তারিখ বা অবস্থান নির্ধারণ করা যায়নি।

শুক্রবারের এই হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি নিশ্চিত করেছে, একটি পারমাণবিক স্থাপনার কাছে বিস্ফোরণ ঘটেছে। এতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরী, রেভল্যুশনারি গার্ড কমান্ডার হোসেন সালামি, অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানীসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

একটি নিরাপত্তা সূত্র এবিসি নিউজকে জানিয়েছে, মোসাদ ইরানে একটি গোপন ঘাঁটি স্থাপন করেছিল যেখানে বিস্ফোরক ড্রোন মজুত ছিল। এই ড্রোনগুলো আগেই ইরানে পৌঁছে দেওয়া হয়েছিল এবং তেহরানের নিকটবর্তী আসফাজাবাদ ঘাঁটির ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চারে হামলা চালায়।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর সফল আঘাত হানে মোসাদের এজেন্টরা। একাধিক ক্লিপে আকাশ প্রতিরক্ষা ডিভাইসে হামলার দৃশ্যও রয়েছে, যা মোসাদের দাবি অনুযায়ী একটি গোপন অভিযানের অংশ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ