শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

আত্মগোপনে নেতানিয়াহু! ইসরাইলিদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরান ইসরাইলি হামলার পাল্টা জবাব হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আত্মগোপনে চলে গেছেন। এমন দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

ইসরাইলি গণমাধ্যম সূত্রে ইরনার খবরে বলা হয়েছে, নেতানিয়াহুকে গোপন স্থানে সরিয়ে নেয়া হয়েছে, সেটা সম্ভবত গ্রিসে।

এর আগে, ইসরাইলি গণমাধ্যমে একটি ছবি প্রকাশ করা হয়েছিল, যাতে দেখা যায় দুটি যুদ্ধবিমান নেতানিয়াহুর বিমানকে পাহারা দিয়ে অজ্ঞাত স্থানের দিকে উড়ে যাচ্ছে, যেটা ইসরাইলি ভূখণ্ডের বাইরে।

ইসরাইলের চ্যানেল ১২ পরে জানায় যে, ওই বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে।
 
এদিকে, আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী এক্স-প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) প্রকাশিত একটি পোস্টে বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে ওই আশ্রয়স্থলেই অবস্থান করতে হবে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ইরান তৃতীয় দফায় ইসরায়েলের উদ্দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ দফায় জেরুসালেম ও তেল আবিব শহরকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইসরাইলের সামরিক সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত তাদের ৪০ জন নাগরিক আহত হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ