মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

সৌদি আরবের কড়া নিন্দা ও বার্তা ইসরাইলকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উল্লেখ করেছে, সৌদি আরব ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনকে স্পষ্টভাবে নিন্দা জানাচ্ছে, যা ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির যথেষ্ট বড় লঙ্ঘন। সৌদি আরব এ ধরনের আক্রমণের কঠোর প্রতিবাদ জানাচ্ছে।

অন্যদিকে, ইসরাইল গত কয়েকদিনে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে এক সামরিক অভিযান চালায়, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যর্থ করা। এই হামলায় ইরানের কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি, খতম-আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার গোলামালী রশিদ এবং পারমাণবিক বিজ্ঞানী ও ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেদুন আব্বাসি নিহত হয়েছেন। এছাড়া পারমাণবিক কর্মসূচির সাথে যুক্ত আরেক বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচিও প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, ইরান সাম্প্রতিক সময়ে ইসরাইলের আকাশসীমায় ১০০টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে বলে তেল আবিব জানিয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন বলেছেন, ড্রোনগুলোকে ভূপাতিত করার জন্য তাদের বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।

সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরাইল’ জানিয়েছে, ইরান থেকে ছোড়া ড্রোনগুলো ইসরাইলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে ড্রোনগুলোকে ইসরাইলের দিকে এগিয়ে যেতে দেখা গেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ