সংঘাত বাঁধলে ইরান আশপাশের সব মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাবে। সেসব ঘাঁটি কোন দেশে অবস্থিত সেটাও বিবেচনা করবে না আয়াতুল্লাহ আলি খামেনির দেশ। এমন হুঁশিয়ারিই দিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে। খবর রয়টার্সের।
বুধবার (১১ জুন) ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো সংঘাত বাধে, তাহলে যুক্তরাষ্ট্রকে এ অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। কারণ তাদের সব সামরিক ঘাঁটিই আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।
ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক আগ্রাসন চালায়, তাহলে তেহরান সরাসরি ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালাবে— এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।
সোমবার (৯ জুন) এক আনুষ্ঠানিক বিবৃতিতে পরিষদ জানায়,
“আমাদের গোয়েন্দা সংস্থা একটি বহুমুখী ও কৌশলগত অভিযানের মাধ্যমে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বহু গোপন ও গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করেছে।”
পরিষদ আরও উল্লেখ করে, এই নথিপত্রে এমন সব স্পর্শকাতর তথ্য রয়েছে যা ইসরায়েলের à