শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

স্বাস্থ্য কর্মীদের দক্ষতা বাড়াতে ইরানের সাথে আলোচনায় আফগান গণ-স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বাস্থ্য কর্মীদের দক্ষতা বাড়াতে ইরানের সাথে আলোচনা করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের গণ-স্বাস্থ্যমন্ত্রী মাওলানা নূর জালাল জালালী।

বুধবার (১১ জুন) বাখতার নিউজের খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, ইরানে সরকারি সফরের সময় তেহরানের বাকিয়াতুল্লাহ হাসপাতাল ও মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন আফগান গণ-স্বাস্থ্যমন্ত্রী মাওলানা নূর জালাল জালালী।

এসময় আফগান স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন তিনি।

গণস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আলোচনায় ৩টি মূল বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়। ১. ইরানের চিকিৎসা দক্ষতা ও উৎকৃষ্ট চিকিৎসা পদ্ধতির আদান-প্রদান। ২. আফগান স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নয়নে দেশটিতে প্রশিক্ষণ ও প্রশিক্ষণার্থী কোটা বৃদ্ধি। ৩. মেডিকেল ও চিকিৎসা শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণ।

হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসময় আফগান স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহত রাখার এবং কোটা ও সমর্থন বৃদ্ধির আশ্বাস দেয়।

এছাড়া চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় আফগানিস্তানের সাথে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় করার এবং বিশেষায়িত প্রশিক্ষণের আরো সুযোগ সৃষ্টিরও আশ্বাস দেওয়া হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ