মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

গাজায় একদিনে ১২০ জন নিহত, বেশিরভাগই ত্রাণপ্রত্যাশী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজা অঞ্চলে দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরতার মাত্রা বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ১২০ জন ফিলিস্তিনি নৃশংস হত্যার শিকার হয়েছেন। অন্যদিকে, ইসরাইলের প্রতি সমর্থন জানিয়ে তেলআবিব সফরে যাওয়া আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ের মাইলি জেরুজালেমে আর্জেন্টিনার দূতাবাস খোলার ঘোষণা দিয়েছেন।

গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বুধবার (১১ জুন) দখলদার বাহিনীর হামলায় নিহত ৫৭ জনই ত্রাণপ্রত্যাশী ছিলেন। ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ বিতরণ কেন্দ্রের বাইরে গুলি চালিয়ে ইসরাইল অন্তত ২২০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

এছাড়াও গাজা সিটি, উত্তর গাজার জাবালিয়া, দক্ষিণ গাজার খান ইউনিস, সেন্ট্রাল গাজার নুসেইরাত শরণার্থী কেন্দ্রসহ একাধিক স্থানে বিমান হামলা আর স্থল বাহিনীর গুলিবর্ষণে নিহত হয়েছে ৫০ জনের বেশি ফিলিস্তিনি। আহত ৩৬০ জনের বেশি।

এদিকে, ইসরাইলের পার্লামেন্ট নেসেটে দেওয়া বক্তব্যে বিরোধপূর্ণ জেরুজালেমে আগামী বছরই দূতাবাস চালুর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাইলি। জেরুজালেমকে রাজধানী ধরে ফিলিস্তিনিরা স্বাধীন রাষ্ট্রের জন্য দীর্ঘ সংগ্রাম অব্যাহত রাখায় ইসরাইল অধিকৃত ওই শহরে বিদেশি দূতাবাস স্থাপন বরাবরই বিতর্কিত।

অন্যদিকে, ইসরাইলি গণহত্যা নিয়ে কিছু না বললেও গাজায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা চালানো পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে ভাড়াটে সন্ত্রাসী বলেছেন তিনি।এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ