বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ঈদের জামাত থেকে গাজার জন্য দোয়া, ঐক্যের আহ্বান জানালেন প্রবাসীরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়। শুক্রবার (৬ জুন) নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, ভার্জিনিয়া, নিউজার্সি, পেনসিলভেনিয়াসহ প্রায় সব রাজ্যের তিন হাজারেরও বেশি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজে গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে মুসলিম বিশ্বের ঐক্যের ডাক ওঠে। ইমামরা তাদের খুৎবায় ফিলিস্তিনে শহীদদের জন্য দোয়া করেন এবং মুসলিমদের মধ্যে পারস্পরিক সংহতি ও সহমর্মিতার প্রয়োজনীয়তার কথা বলেন।

নিউইয়র্ক সিটির টমাস এডিসন হাই স্কুল মাঠে আয়োজিত বৃহৎ ঈদ জামাতে অংশ নেন মেয়র প্রার্থী যোহরান মামদানি। তিনি বলেন, “ত্যাগের আদর্শ ধারণ করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষায় আমাদের ভোটাধিকার à