শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

গাজায় ভবন ধসে পাঁচ ইসরায়েলি সেনা নিহত: আলজাজিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় ভবন ধসে ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা অ্যারাবিক আজ (৬ জুন) জানিয়েছে, তারা গাজার সশস্ত্র যোদ্ধাদের পেতে রাখা ফাঁদে পা দিয়ে প্রাণ হারায়।

প্রতিবেদনে বলা হয়, গাজার যোদ্ধারা একটি ভবনের ভেতরে বোমা পুঁতে রাখে। ওই ভবনে ইসরায়েলের এলিট ইউনিটের ১২ সদস্য প্রবেশ করলে দূর থেকে বিস্ফোরণ ঘটানো হয়। এতে ভবনটি ধসে পড়ে এবং পাঁচ সেনা নিহত হয়। আহত আরও দুই সেনার অবস্থা গুরুতর।

গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য এটি আরেকটি বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের টানা হামলা ও স্থল অভিযান চললেও ফিলিস্তিনি যোদ্ধারা এখনও প্রবল প্রতিরোধ গড়ে তুলছে।

এদিকে, ঈদুল আজহার দিনেও থেমে থাকেনি গাজায় ইসরায়েলি হামলা। আজকের হামলায় একই পরিবারের সাত সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা। চলমান এই যুদ্ধে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েক লাখ মানুষ।

সূত্র: আলজাজিরা অ্যারাবিক

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ