মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

হামাসের পেতে রাখা বোমায় ৩ ইসরাইলি সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া এলাকায় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে তিন ইসরাইলি সেনা নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। এ ঘটনা ঘটেছে যখন সেনারা সামরিক অভিযানে অংশ নিচ্ছিলেন।

মঙ্গলবার সকালে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।

নিহত তিন সেনার মধ্যে রয়েছেন কমব্যাট মেডিক স্টাফ সার্জেন্ট লিওর স্টেইনবার্গ (২০), কমব্যাট মেডিক স্টাফ সার্জেন্ট ওফেক বারহানা (২০) এবং স্কোয়াড কমান্ডার স্টাফ সার্জেন্ট ওমর ভ্যান গেলডার (২২)।

ইসরাইলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানায়, নিহত সেনারা আইডিএফ’র নবম আর্মার্ড ব্যাটালিয়নের একটি প্লাটুনের সদস্য ছিলেন এবং বিশেষ অভিযানে অংশ নিচ্ছিলেন।

আইডিএফ’র প্রাথমিক তদন্তে জানা যায়, ওই পাঁচ সেনা হামভি জিপে করে সেনাবাহিনীর ফায়ার ইঞ্জিনকে পাহারা দিচ্ছিলেন। তাদের উদ্দেশ্য ছিল গাজায় একটি ইসরাইলি সাঁজোয়া যান (এপিসি) থেকে আগুন নেভানো, যা কারিগরি ত্রুটির কারণে আগুনে পুড়ে যাচ্ছিল।

জাবালিয়া থেকে বের হওয়ার পথে সেনাবাহিনীর গাড়িবহরে রাস্তার পাশে পেতে রাখা বোমাটি বিস্ফোরিত হলে এই হামলা ঘটে। এতে তিন সেনা নিহত এবং আরও দুইজন আহত হন। আহত দুই সেনা এখনো সম্পূর্ণ আশঙ্কামুক্ত নন।

এছাড়া, পরে একই রাস্তার দুইপাশে আরও ২০টি বোমা চিহ্নিত করে আইডিএফ, যা বিস্ফোরণের জন্য প্রস্তুত ছিল, তবে সেগুলো বিস্ফোরিত হয়নি কেন, তা এখনও স্পষ্ট হয়নি।

চলতি বছরের জানুয়ারিতে ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি হয়েছিল, কিন্তু ১৮ মার্চ ইসরাইল চুক্তি বাতিল করে এবং হামলা পুনরায় শুরু করে। এরপর থেকে গাজায় বিমান এবং স্থলপথে হামলা তীব্র হয়ে ওঠে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ