শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ঈদুল আজহা : আরব আমিরাতে কেমন যাচ্ছে পশুর দাম 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ৬ জুন শুক্রবার উদযাপিত হবে ঈদুল আজহা। এখন চলছে কোরবানির পশু কেনার প্রস্তুতি। পশুর আকার ও আকৃতি অনুযায়ী দাম বিভিন্ন হয়ে থাকে। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে কোরবানির এসব পশুর দাম কেমন সেটির ধারণা দিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস। 

এ বছর পশুর দাম প্রায় ৬০ থেকে ৮০ শতাংশ বেড়েছে বলে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন কয়েকজন ক্রেতা।

শনিবার (১ জুন) খালিজ টাইমসের প্রতিনিধি গিয়েছিলেন আল কুসাইস বাজারে। সেখানে গিয়ে দেখেছেন এবার একেকটি ১৫ কেজির সোমালি ছাগলের সর্বনিম্ন দাম ১ হাজার ২০০ দিরহাম। যা বাংলাদেশি অর্থে প্রায় ৪০ হাজার টাকার সমান।

ভারতীয় ২৫ কেজির ছাগলের দাম শুরু হচ্ছে ২ হাজার ৮০০ দিরহামে। অর্থাৎ ভারতীয় একটি ছাগল কিনতে এবার দেশটির বাসিন্দাদের খরচ করতে হবে প্রায় ৯৪ হাজার টাকা।

দেশটিতে পাকিস্তানি ২২ কেটি একেকটি ছাগল বিক্রি হচ্ছে সর্বনিম্ন ২ হাজার ৫০০ দিরহামে। যা প্রা ৮৪ হাজার টাকার সমান।

অপরদিকে ভারতীয়, পাকিস্তানি অথবা সোমালিয়ার ৩৫০ থেকে ৪০০ কেজির একেকটি ষাড় গরু সর্বনিম্ন ৯ হাজার দিরহামে বিক্রি হচ্ছে। যা প্রায় ৩ লাখ টাকার সমান।

আর ১ হাজার ২০০ কেজির একটি ষাড় বিক্রি হচ্ছে সর্বনিম্ন ১২ হাজার দিরহামে। যা প্রায় ৪ লাখ টাকার সমান।

এগুলো হলো সর্বনিম্ন দাম। পশুর আকার, আকৃতি ও ওজন অনুযায়ী দাম আরও বেশি হবে।

সূত্র: খালিজ টাইমস

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ